ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রক মিউজিকের গুরু আজম খানকে নিয়ে মাকসুদের বই

বিনোদন ডেস্ক : বাংলাদেশের রক মিউজিকের গুরু আজম খানের পথচলা কখনো মসৃণ ছিল না। নানা উত্থান-পতনের ভেতর দিয়ে তিনি হয়ে উঠেন কিংবদন্তি। বাংলাদেশের রক মিউজিকের এই স্রষ্টাকে নিয়ে বই লিখেছেন বাংলা রকের আরেক কিংবদন্তি মাকসুদুল হক।

২০১১ সালের ৫ জুন না ফেরার দেশে চলে যান আজম খান। প্রিয় মানুষের চলে যাওয়া ভীষণভাবে আঘাত হানে মাকসুদুল হকের মনে। তারপর একটি ইংরেজি দৈনিকে আজম খানকে নিয়ে লিখেন তিনি। সেই লেখাগুলো নিয়ে প্রকাশিত হচ্ছে ‘হিস্ট্রি অব বাংলাদেশ রক: দ্য লিগেসি অব আজম খান’ (History of Bangladesh Rock: The Leagacy of Azam Khan) শিরোনামে বই। ‘বাংলাদেশের রকগাথা: আজম খানের উত্তরাধিকার’ নামে বইটি বাংলায় অনুবাদ করেছেন কবি ও অনুবাদক তানভীর হোসেন।

মাকসুদুল হক বলেন, ‘আজম খানের মৃত্যু আমাকে প্রচন্ড শোকাহত, বিষণ্ণ ও পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছিল। তার ক্ষয়িষ্ণু স্বাস্থ্য, ক্যানসারের তীব্রতা ও শেষ দিনগুলোতে বাঁচার তাগিদে তার সংগ্রাম নিয়ে ধারাবাহিক মিডিয়া প্রতিবেদনগুলো আমি সহজে নিতে পারছিলাম না। তবু আমাদের এক মৃতপ্রায় আজম খান ছিলেন, যিনি ছিলেন দৃঢ়চেতা, অত্যন্ত সাহসী এবং বাংলাদেশের এমন সম্পদ যার কোনো তুলনা হতে পারে না। তার জীবন তো এত সহজে অগ্রন্থিত থেকে যেতে পারে না, অন্তত আমার মত কেউ যতদিন বেঁচে আছে ততদিন তো নয়-ই। আমি যতদিন বেঁচে থাকব তার সাথে আমার স্মৃতিগুলো কখনোই ভোলা সম্ভব নয়। ফলে তার মৃত্যুর পর আমি তার সম্পর্কে আমার চিন্তাভাবনাগুলো লিপিবদ্ধ করতে উদগ্রীব হয়ে উঠি।’

তিনি আরো বলেন, ‘‘রক’ বাংলাদেশের একটি বিপ্লবী সংগীত ধারা। এই বই তাদের জন্যে যারা, এ ধারাকে ‘বিপ্লব’ হিসেবে বিবেচনা করেন, চিন্তা-চেতনা, বাক ও কর্মের স্বাধীনতায় বিশ্বাস করেন এবং গুরুত্বপূর্ণভাবে আমরা যে যা হতে চাই তার স্বাধীনতায় বিশ্বাস রাখেন, সেই ‘স্বাধীনতা’ যার জন্যে আজম খান তার জীবন উৎসর্গ করেছিলেন।’’

বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। এটি ইমতিয়াজ আলম বেগের ফটোগ্রাফ নিয়ে করা হয়েছে। মূল লেখা ও অনুবাদ দুটিকেই একসঙ্গে করে বইটি প্রকাশ করছে বুকিশ। অমর একুশে গ্রন্থমেলায় প্রথম সপ্তাহ থেকে চন্দ্রবিন্দু প্রকাশন (বুকিশ পাবলিকেশন্সের পরিবেশক)–এর স্টলে পাওয়া যাবে বইটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রক মিউজিকের গুরু আজম খানকে নিয়ে মাকসুদের বই

আপডেট টাইম : ০৪:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০