ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফখরুলের কাছে নৌর্কায় ভোট চাইলেন আতিক

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট গ্রহণের বাকি আর ক’দিন। পুরোদমে চলছে প্রার্থীদের প্রচারণা। এই প্রচারণায় আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে হঠাৎ দেখা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মো. আতিকুল ইসলামের।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তাদের দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নৌর্কায় ভোট চান আতিকুল ইসলাম।
ফখরুলকে আতিকুল বলেন, ‘আপনি তো উত্তরার ৪ নং সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই।’

জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমি তো ঢাকায় ভোটার না।’

মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির ভাইসচেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সবার কাছেই ভোট চান আতিকুল।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে মেয়র ও কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তরে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। অন্যদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন অবিভক্ত ঢাকা সিটির শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।

ইতোমধ্যে বিএনপির দুই মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিএনপি-আওয়ামী লীগ নেতারা একে অন্যের ওপর দায় চাপাচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

ফখরুলের কাছে নৌর্কায় ভোট চাইলেন আতিক

আপডেট টাইম : ১১:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০