ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী তাবলিগ নিয়ে মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম

৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা , আহত ৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটির ৫৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের আকস্মিক হামলায় দলীয়ভাবে সমর্থন পাওয়া কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন যুবরাজ, জেষ্ঠ্য পুত্র ও অপর ৩ জন কর্মী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ৩ কর্মীকে নিকটবর্তী ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত চিকিৎসা প্রদানের জন্য পাঠানো হয়েছে। এদিকে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এই প্রার্থীর একাধিক নির্বাচনী প্রচারণা ক্যাম্পেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ প্রসঙ্গে কথা বলার জন্য একাধিকবার কল করা হলেও মুঠোফোনে সাড়া মেলেনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল শেখের।

জানা যায়, গতকাল বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা উত্তর সিটির ৫৪ নম্বর ওয়ার্ডস্থ পুরাতন বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুরাতন বাজারের নৈশ প্রহরী মোহাম্মদ মুস্তফা ও ঘটনার সন্নিকটে অবস্থিত একটি আবাসিক ভবনের সিকিউরিটি গার্ড মো. ইমরান আলী।

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন যুবরাজ প্রতিবেদককে জানান, অন্যান্য দিনের মতই সারাদিনের প্রচারণা কার্যক্রম শেষে তার বাসভবনের বিপরীত পার্শ্বে অবস্থিত কাউন্সিলর অফিসের সামনে থেকে কর্মীদের বিদায় করা হয়। এর কিছু সময় পরেই রাসেল ও আলী নামের তার দুই কর্মীর একজন মুঠোফোনে চিৎকার করে জানাতে থাকেন যে, তাদের ওপর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল শেখের কর্মীরা ধারালো অস্ত্রসহ আকস্মিকভাবে হামলা চালিয়েছে। তাৎক্ষনিকভাবে জাহাঙ্গীর হোসেন যুবরাজ ও তার জেষ্ঠ্যপুত্র লিমন কর্মীদের রক্ষা করতে পুরাতন বাজারের দিকে ছুটে গেলে ঘটনাস্থলে উপস্থিত বিদ্রোহী প্রার্থী সোহেলের আত্মীয় মো. নাসির ও তার ছোট ভাই নয়ন জাহাঙ্গীর হোসেন যুবরাজকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। এসময় বাবাকে রক্ষাকরতে গিয়ে আঘাত পান লিমন।

তবে অল্প কিছুক্ষণের মধ্যে কাউন্সিলর যুবরাজের প্রায় শতাধিক কর্মী সেখান থেকে এই কাউন্সিলর প্রার্থী ও তার ছেলে লিমনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

যুবরাজ বলেন, সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে আর সেখানে কারা ছিল তা রাস্তায় উপস্থিত প্রত্যেকটি নৈশ প্রহরী প্রত্যক্ষ করেছেন। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং দলের সর্বোচ্চ পর্যায়েও তা জানানো হবে। আমার একজন কর্মী আমার পরিবারের সদস্য। পরে ঘটনাস্থলে তুরাগ থানার টহল পুলিশের একটি ইউনিট উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে রাত থেকেই ৫৪ নম্বর ওয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে তুরাগ থানা কর্তৃপক্ষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা , আহত ৪

আপডেট টাইম : ০৩:২৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০