ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ভারতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। কেরালা রাজ্যের ওই আক্রান্ত রোগী উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। খবর আনন্দবাজার অনলাইন।

কেরালার স্বাস্থ্য দফতর জানিয়েছে, আরও ছয় জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা স্বাস্থ্যপরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য দফতরের অন্য প্রতিনিধিরা ।

ঘটনার সত্যতা স্বীকার করে টুইট করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়।

আক্রান্ত শিক্ষার্থীকে হাসপাতালে আলাদা জায়গায় রাখা হয়েছে। চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখছেন। এছাড়া, এর্নাকুলাম জেলার তিনজন পর্যবেক্ষণে রয়েছে। ত্রিশূর, তিরুঅনন্তপুরম, মল্লপুরমের একজন করে ব্যক্তি চিকিৎসকদের সন্দেহের তালিকায় রয়েছেন।

করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছিল দিল্লিতেও। দিল্লির আরএমল হাসপাতালের আইসোলেশন ইউনিটের পর্যবেক্ষণের অধীনে ছিলেন তিন ব্যক্তি। তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রাণলয় থেকে জানানো হয়েছে, এনআইভি পুনের রিপোর্ট অনুযায়ী ওই তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত নন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ভারতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

আপডেট টাইম : ০৯:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০