ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

ওসির পর এসপিকে সরিয়ে নেয়া হচ্ছে ফেনীর

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে মারার ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় ফেনীর পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ীই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

শনিবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ফেনীর পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে একটি ইউনিটে সংযুক্ত করা হবে। এছাড়া তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

তিনি আরো জানান, এরই মধ্যে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এসআই (নিরস্ত্র) মো. ইউসুফকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় এবং এসআই (নিরস্ত্র) মো. ইকবাল আহাম্মদকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সংযুক্ত করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে গত ৩০ এপ্রিল মঙ্গলবার রাতে ফেনীর ঘটনায় পুলিশ সদর দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির সদস্যরা।

প্রতিবেদনে পু‌লিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম চৌধুরী, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়া‌জ্জেম হোসেনসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ মেলার কথা উল্লেখ করেন তদন্ত সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টার পর ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া ও অপরাধীদের রক্ষার চেষ্টার অভিযোগ ওঠে ফেনীর পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে।

এর পরই অভিযোগটি খতিয়ে দেখতে গত ১৩ এপ্রিল পুলিশ সদর দফতরের উপ-মহাপরিদর্শক এসএম রুহুল আমিনকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।

গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীর মাদ্রাসাকেন্দ্রের ছাদে কেরসিন ঢেলে পুড়িয়ে দেয়া হয় নুসরাতকে। গত ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় নুসরাত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

ওসির পর এসপিকে সরিয়ে নেয়া হচ্ছে ফেনীর

আপডেট টাইম : ১১:২০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯