ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী অনলাইনে নারীদের নিরাপত্তা : নতুন চ্যালেঞ্জ, আইনি সুরক্ষা ও করণীয় রাশিয়ার ২টি বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ, যুদ্ধবিমান মোতায়েন টোকিওর বন্ধ তামার খনি পুনরায় চালুর বিষয়ে কানাডীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে পানামা রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক “বাট্টু জজ” যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস পেলেন ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী

ওবায়দুল কাদের ১৫ মে দেশে ফিরছেন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৫ মে (বুধবার) দেশে ফিরবেন।

রোববার সকালে সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি ০৮৫ এ করে ১৫ মে সম্ভাব্য বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। পরে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরেই অবস্থান করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

ওবায়দুল কাদের ১৫ মে দেশে ফিরছেন

আপডেট টাইম : ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯