ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নয়াপল্টনে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা গেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের বলেন, ‘শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল ও ঢিল ছোঁড়ে। তবে এতে দলের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, হামলার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার দুই সিটির ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যায়। তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলকে লক্ষ্য করে ‘ভোট চোর’, ‘ভোট চোর’ স্লোগান দেন। এর পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও মিছিল নিয়ে এসে বিএনপির কার্যালয়ে হামলা চালান।

বিএনপির এক নেতা জানান, হামলার খবর সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নয়াপল্টনে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট টাইম : ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০