ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

জালভোট দেয়ার সুযোগ ছিল না : তোফায়েল

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেছেন, আগে ভোটকেন্দ্রে জালভোট হতো। কিন্তু ইভিএমে জালভোট দেয়ার সুযোগ ছিল না। এ কারণে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় বনানীতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকরা বিশেষ করে ব্রিটিশ হাইকমিশনার, মার্কিন রাষ্ট্রদূতরা ঘুরে দেখেছেন। তারা সবাই বলছেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতা পূর্ণ হয়েছে।

তিনি বলেন, এই নির্বাচনকে বিতর্কিত করা জন্য বিএনপি আগে থেকেই নানা অপপ্রচার করে আসছিল। তারা জেতার চেষ্টা না করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত ছিল। এখন তারা বলছে, তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এরকম কোনো ঘটনা ঘটা সম্ভব নয়। কারণ নির্বাচনী কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী অনেক কঠোর ছিল।

তোফায়েল বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। নির্বাচন প্রশ্নবোধক হলে আমাদেরও কৈফিয়ত দিতে হবে। নির্বাচন সুষ্ঠু করতে আমাদের নেতাকর্মীরা যেভাবে কাজ করেছে, তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

জালভোট দেয়ার সুযোগ ছিল না : তোফায়েল

আপডেট টাইম : ০৯:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০