ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

নোংরা মানুষগুলোর কাছে হেরে গেলাম: ডেইজী

ঢাকা: ভোটে নোংরা মানুষগুলোর কাছে হেরে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলেয়া সারোয়ার ডেইজী।

তবে নির্বাচনে হেরে গেলেও জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছেন বলে মনে করেন তিনি।

গতকাল রোববার একটি জাতীয় দৈনিককে এসব কথা বলেছেন ডেইজী।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর কাছে হেরে যান ডেইজী (লাটিম প্রতীক)।

এই ওয়ার্ডে ৬ হাজার ৩১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন শফিকুল ইসলাম সেন্টু। আর ডেইজী পান ২ হাজার ৯১ ভোট।

গত নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী ইমতিয়াজ খানকে হারিয়ে জয়লাভ করেন সফিকুল ইসলাম সেন্টু।

আলেয়া সারোয়ার ডেইজী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি। এর আগে তিনি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

এদিকে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডেইজী। তিনি বলেছেন, এখন থেকে পরিবারকে সময় দেবেন। আগামী এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে পরিবারের কাছে চলে যেতে পারেন।

ডেইজী বলেন, ‘নির্বাচনে হেরে গেলেও আমি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমি ভালোবেসেছি আমার নেত্রী শেখ হাসিনাকে, ভালোবেসেছি জনগণকে। বিজয়ী হয়ে জনগণের জন্যই কাজ করতে চেয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘পরাজিত হয়ে আমি দুঃখ পাইনি। আমার দুঃখ– আমি আওয়ামী লীগকে এই আসনটি দিতে পারিনি। আমি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমি আমার নেত্রী শেখ হাসিনার হয়ে জনগণের জন্য কাজ করেছি, আগামীতেও করতে চেয়েছিলাম। আমার সেই ইচ্ছা ছিল, শক্তি ছিল।’

ডেইজী আরও বলেন, ‘ভোটের দিনে আমার প্রতিদ্বন্দ্বীর পক্ষ থেকে আমার ওপরে যে আচরণ করা হয়েছে, সেটি মোটেও শোভনীয় ছিল না। জয়ের জন্য আমার চেষ্টা ছিল। কিন্তু এই নোংরা মানুষগুলোর কাছে আমি হেরে গেছি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

নোংরা মানুষগুলোর কাছে হেরে গেলাম: ডেইজী

আপডেট টাইম : ১১:৪৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০