ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

তাবিথ-ইশরাকের যৌথ সংবাদ সম্মেলন বুধবার

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে যৌথ সংবাদ সম্মেলনে আসছেন ঢাকার দুই সিটিতে হেরে যাওয়া বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

তাবিথের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান জানিয়েছেন, তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন ৫ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ১১টায় হবে। রাজধানীতে গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে এ সংবাদ সম্মেলন হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন হয়। এতে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র নির্বাচিত হন ফজলে নূর তাপস। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে দুই সিটির নগরপিতার দায়িত্ব পেয়েছেন আতিকুল-তাপস।

ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটগ্রহণে ডিএনসিসিতে আতিকুল ইসলাম পান ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। ডিএসসিসিতে তাপস পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

তাবিথ-ইশরাকের যৌথ সংবাদ সম্মেলন বুধবার

আপডেট টাইম : ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০