ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জয়নাল আবেদীন (৩০)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামের রুস্তম আলীর ছেলে। দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেল শহরে স্থানীয় সময় বুধবার রাত ১টার দিকে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। শুক্রবার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত জয়নাল আবেদীনের মামা দুদু মল্লিক জানান, এইচএসসি পাশ করে দশ বছর আগে জয়নাল আবেদীন দক্ষিণ আফ্রিকা যান। পরে দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেল শহরে নিজেই একটি মুদি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন তিনি। ব্যবসা করে তিনি বেশ লাভবান হন। ব্যবসার পাশাপাশি তিনি দোকানের পাশেই একটি কন্টেইনারে থাকতেন।

বুধবার রাতে কাজ সেরে প্রতিদিনের মত জয়নাল সেখানে ঘুমিয়ে পড়েন। স্থানীয় সময় রাত ১টার দিকে তাকে কেউ ডাকাডাকি করলে জয়নাল জানালা খুলে বাইরে উঁকি দেয়। সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার কপালের বামপাশে গুলি করে। গুলিটি মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

সেখানকার প্রতিবেশী এক বাঙালী যুবক বৃহস্পতিবার সকালে জয়নাল আবেদীনের বাড়িতে তার মৃত্যুর সংবাদ দেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শাকের ছায়া নেমে আসে।

দুদু মল্লিক আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সেখানে জয়নালের পরিচিত লোকজনই টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ বুধবার বিকেলে জয়নাল আবেদীন বাড়িতে ফোন করে জানায় যে, দক্ষিণ আফ্রিকা থেকে সে কানাডায় চলে যাবে। এজন্য তিনি নগদ ২০ লাখ টাকা হাতে রেখে দিয়েছে। সেখানে জয়নাল একটি গাড়িও কিনেছিল। কানাডা যাওয়ার আগে তিনি দোকান ও গাড়ি বিক্রি করে সব টাকা বাড়িতে পাঠিয়ে দেয়ার কথা বলেছিলেন। সবমিলিয়ে প্রায় ৭০ লাখ টাকা হবে। আগামী ঈদে বাড়িতেও আসার কথা জানিয়েছিল জয়নাল। কিন্তু ওইদিন রাতেই তাকে নির্মমভাবে হত্যা করা হলো। চার ভাই ও এক বোনের মধ্যে নিহত জয়নাল আবেদীন ছিল দ্বিতীয়।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে একইভাবে খুন হন জয়নাল আবেদীনের ছোট ভাই আমিন (২৫)। ঢাকার কেরানীগঞ্জে থেকে তিনি ম্যান পাওয়ারের ব্যবসা করতেন। হঠাৎ একদিন তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বুড়িগঙ্গা নদী থেকে আমীনের লাশ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিকভাবে দুটি ঘটনায় দুই ছেলেকে হারিয়ে তাদের পিতা-মাতা এখন পাগল প্রায়। এখন পরিবারের পক্ষ থেকে জয়নাল আবেদীনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০১:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯