ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

ক্রিকেটারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আনুশকা, প্রভাসের প্রেমে নয়

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। সিনেমার পাশাপাশি অনেকদিন থেকেই তার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে, এক ভারতীয় ক্রিকেটারের প্রেমে পড়েছেন এই অভিনেত্রী। এখানেই শেষ নয়, বিয়ের পরিকল্পনাও করছেন তিনি। তবে আনুশকা যার সঙ্গে প্রেম করছেন তিনি বর্তমান ভারতীয় জাতীয় দলে নেই। জানা গেছে, সাবেক কোনো ক্রিকেটারের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন বাহুবলি সিনেমাখ্যাত এই অভিনেত্রী। যদিও সেই ক্রিকেটার কে তা এখনো জানা যায়নি। তবে এ নিয়ে তেলেগু ও কানাড়া মিডিয়ায় বেশ চর্চা চলছে।

এদিকে বাহুবলি সিনেমায় অভিনেতা প্রভাসের সঙ্গে আনুশকার রোমান্স দর্শকদের মুগ্ধ করে। পরবর্তী সময়ে গুঞ্জন ওঠে, রিয়েল লাইফেও প্রেম করছেন তারা। এছাড়া তারা বিয়ের পরিকল্পনা করছেন বলেও শোনা যায়। যদিও প্রেম ও বিয়ের খবর সবসময়ই অস্বীকার করে আসছেন এই দুই তারকা।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত বিল্লা সিনেমায় প্রথম জুটিবদ্ধ হন প্রভাস-আনুশকা। এরপর মির্চি (২০১৩) সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। বক্স অফিসে ভালো সাড়াও ফেলেছিল অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি। বাহুবলি সিনেমার মাধ্যমে আবারো পর্দায় তাদের জাদু দেখান এ জুটি। এরপরই শুরু হয় তাদের ঘিরে প্রেমের গুঞ্জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

ক্রিকেটারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আনুশকা, প্রভাসের প্রেমে নয়

আপডেট টাইম : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০