ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কাজাখস্তানে ঝগড়ার জেরে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানের একটি গ্রামে ঝগড়ার জের ধরে সংঘর্ষে অন্তত আট জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে বহু লোক। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ঝামবিলের মাসাঞ্চিতে এ ঘটনা ঘটেছে বলে আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী তুরগামবায়েভ জানিয়েছেন।

যে স্থানটিতে সংঘর্ষ হয়েছে সেখানে সংখ্যালঘু দাঙ্গান গ্রুপ, চীনা বংশোদ্ভূত মুসলমানদের বসবাস।

সংবাদ সম্মেলনে তুরগামবায়েভ জানান, কাজাখ-কিরঘিজ সীমান্তবর্তী গ্রামটিতে প্রথম দিকে ৭০ জন এই ঝগড়ার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। পরে তাদের সঙ্গে পাশের গ্রামগুলোর ৩০০ জন যোগ দেয়। গ্রামবাসীরা এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। তাদের বন্দুকের গুলিতে দুই পুলিশ আহত হয়েছে। এছাড়া তারা ২৪টিরও বেশি বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪৭ জনকে আটক করেছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট কাসিম-জমারত তোকায়েভ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গ্রামগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

কাজাখস্তানে ঝগড়ার জেরে নিহত ৮

আপডেট টাইম : ০৭:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০