ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

চলমান উন্নয়ন কাজগুলো চালিয়ে যাওয়ার আহ্বান সাঈদ খোকনের

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকন করপোরেশনের চলমান উন্নয়ন কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য নবনির্বাচিত মেয়রের (শেখ ফজলে নূর তাপস) প্রতি আহ্বান জানিয়েছেন।

মেয়র বলেছেন, আমাদের (সিটি করপোরেশনে) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আমরা যতটুকু করে গেলাম সেখান থেকে তারা শুরু করে এই সমস্ত কাজগুলো আরও এগিয়ে নিয়ে যাবেন। তাদের প্রতি আমার অনুরোধ রইলো, তারা এই সুন্দর কাজগুলো মেনটেইন করবেন এবং এখান থেকে আরও সুন্দর সুন্দর কাজ করবেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) খিলগাঁও জোড়পুকুর খেলার মাঠ উদ্বোধন ও সেখানে মেয়র সাঈদ খোকন একাদশ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ডিএসসিসির জলসবুজে ঢাকা প্রকল্পের আওতায় বেশ কিছু খেলার মাঠ ও পার্ক উদ্বোধন করে জনগণের জন্য খুলে দেয়া হয়েছে। যখন আমরা দায়িত্বভার গ্রহণ করেছিলাম, তখন আমাদের এই প্রিয় শহরের অনেকগুলো পার্ক ও খেলার মাঠ বেদখল ছিল। সন্ধ্যা নামলে অসামাজিক কার্যকলাপ শুরু হয়ে যেতো। বিভিন্ন মাঠে ট্রাক স্ট্যান্ড ছিল। খেলাধুলার অনুপযোগী ছিল। যার কারণে আমাদের ছেলে-মেয়ে ও মুরুব্বিদের একটু হাঁটার সুযোগও ছিল না। এই পরিস্থিতিতে আমরা মাঠ ও পার্কগুলোকে উদ্ধার করে আন্তর্জাতিক মানের করার সিদ্ধান্ত নিই।

‘আমাদের ১২টি খেলার মাঠ ও ১৯টি পার্ককে আধুনিক করার জন্য কাজ শুরু করি। আমরা শতাধিক স্থপতিকে নিয়ে মাঠগুলো সাজিয়েছি। এই কাজগুলো করতে অনেক চ্যালেঞ্জ ছিল। আমরা আমাদের নাগরিক ও বিভিন্ন প্রতিনিধিকে সম্পৃক্ত করে কাজগুলো করেছি। সবাই মিলে যদি কাজগুলো না করা হতো তাহলে সম্ভব হতো না।’

বিদায়ী মেয়র বলেন, পার্কগুলোর মাধ্যমে আমরা আমাদের নাগরিক জীবনকে একটা স্বাচ্ছন্দ্যের জীবনে নিয়ে যেতে চাই। জোড়পুকুর মাঠে ছোট্ট একটা কর্নার থাকবে। সেখানে শিশুদের খেলার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। কফি শপ থাকবে। পরিবর্তনের সূচনা ইতোমধ্যে হয়েছে। আমাদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। আমরা যতটুকু করে গেলাম সেখান থেকে তারা শুরু করে এই সমস্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। এটাকে মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি তারা সেটাও করবেন। এখানে ব্যবহারটা কীভাবে হবে তার একটা পলিসি থাকা দরকার। অনেক অর্থ, ব্যয় ও শ্রম দিয়ে এই কাজগুলো করা হয়েছে। সুতরাং যারা আগামীতে এই সিটি করপোরেশনের নেতৃত্বে আসবেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইলো, তারা এই সুন্দর কাজগুলো মেনটেইন করবেন। এছাড়া আরও সুন্দর সুন্দর কাজ করবেন।

অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, সবার সহযোগিতা নিয়ে এই সুন্দর মাঠের পরিবেশ ধরে রাখতে চাই। আমরা মেয়র ও সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাই। শুধু খিলগাঁওতে নয়, ঢাকা শহরে আরও এমন অনেক মাঠ গড়ে উঠেছে। আমি আশা করবো এই মাঠগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হবে। মেয়র সাঈদ খোকন কয়েক মাস পরে চলে যাবেন। তিনি এই শহরের জন্য অনেক কিছু করেছেন। তার বাবাও এই শহরের সেবা করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে পৌঁছেছেন। আমি আশা করবো তিনি যেখানেই থাকেন নগরবাসীর জন্য কাজ করে যাবেন।

অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান, স্থপতি রফিক আজম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চলমান উন্নয়ন কাজগুলো চালিয়ে যাওয়ার আহ্বান সাঈদ খোকনের

আপডেট টাইম : ০৮:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০