ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

সাতক্ষীরা জাসদের সভাপতি বাবলু, সম্পাদক শেলী

সাতক্ষীরা প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাতক্ষীরা জেলার ত্রি-বার্ষিক কাউন্সিলে শেখ ওবায়েদুস সুলতান বাবলু সভাপতি ও জাকির হোসেন লস্কর শেলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল সোমবার অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটি ২০২০ এর আহবায়ক শেখ ওবায়েদুস সুলতান বাবলু।

কাউন্সিল উদ্বোধন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

প্রধান অতিথি ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম।

প্রধান অতিথি বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অঙ্গীকার কী আওয়ামী লীগ সরকার পালন করছে? মেগা প্রজেক্টের আড়ালে পড়ে যাচ্ছে দুর্নীতি। শ্রমজীবীদের ভুলে যেয়ে রাজনীতি হতে পারে না। প্রান্তিক জনগণের ঘরে সুখ ফিরিয়ে দিতে হবে।’

বিশেষ অতিথি জাসদ স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাদের চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার মহাজোটের সরকার। এ সরকারের সাফল্য-ব্যর্থতা আমাদের ঘাড়েও পড়ে। সরকারের বিভিন্ন কর্মকান্ডে আমরা যেমন খুশি হই তেমনি ব্যাথিতও হই।’

আরও বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুর রহমান চুন্নু, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-এলাহী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য স.ম রেজাউল করিম, দেবহাটা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আ. ওহাব, শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান, তালা উপজেলার সভাপতি বিশ্বাস আবুল কাশেম, যুবজোটের মিলন ঘোসাল, জাসদ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ: আলিম প্রমুখ।

কাউন্সিলে কন্দ্রীয় নেতৃবৃন্দ শেখ ওবায়েদুস সুলতান বাবলুকে সভাপতি, অধ্যক্ষ আশেক-ই-এলাহীকে সহ-সভাপতি, জাকির হোসেন লস্কর শেলীকে সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজকে সদস্য করে একটি আংশিক কমিটি ঘোষণা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সাতক্ষীরা জাসদের সভাপতি বাবলু, সম্পাদক শেলী

আপডেট টাইম : ০১:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০