ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

খালেদা ৫ মিনিটও দাঁড়াতে পারেন না: সেলিমা

জ্যেষ্ঠ প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন জানিয়ে তার মেজ বোন সেলিমা ইসলাম বলেছেন, ‘ওনার শরীর এতই খারাপ যে এই মুহূর্তে যদি ওনাকে উন্নত চিকিৎসা দেয়া না হয়- তাহলে উনার যে কি হবে, সেটা বলতে পারছি না। আমাদের একটা আবেদন তার উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়া হোক।’

তিনি বলেন, খালেদার বিছানা থেকে বাথরুম দূরত্ব দু-তিন হাত হবে, সেটুকু যেতেই তার ২০ মিনিট লাগে। এখানে যেই চিকিৎসা হচ্ছে তাতে তার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না। আজও ফাস্টিং ব্লাড সুগার ১৪-১৫ ছিল।

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তার উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে মুক্তি দাবি করেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, তিনি উঠে দাঁড়াতে পারেন না। হাঁটতেও পারেন না। একটু হাঁটলে আবার তাকে বিশ্রাম নিতে হচ্ছে। এমতাবস্থায় সরকারের কাছে আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। আজ দুই বছর ধরে খালেদা জিয়া কারান্তরীণ। যখন তিনি কারাগারে গেছেন তখন তার শারীরিক যে অবস্থা ছিল, এখন সে অবস্থা নেই। সে হেঁটে চলে বেড়াতো এখন সে পাঁচ মিনিটও দাঁড়াতে পারে না।

‘আজকে তার শরীর খুবই খারাপ ছিল। সে শ্বাসকষ্টে ভুগছে। একদম কথাই বলতে পারছেন না। সে উঠে ৫ মিনিটও দাঁড়াতে পারছে না। বাঁ হাতটা সম্পূর্ণভাবে বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। খেতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে। গায়ে জ্বর ও প্রচণ্ড ব্যথা। গায়ে হাত দেয়া যাচ্ছে না। গায়ে হাত দিলেই সে চিৎকার করছেন। এই অবস্থায় মানবিক দিকটা চিন্তা করে ওনার মুক্তি দাবি করছি আমরা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মুক্তির জন্য আমরা এখনও আবেদন করিনি। আমরা জাতির কাছে আবেদন করছি, জনতার কাছে আবেদন করছি যে ওনার জন্য দোয়া করবেন।

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে প্রবেশ করেন তার পরিবারের পাঁচ সদস্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

খালেদা ৫ মিনিটও দাঁড়াতে পারেন না: সেলিমা

আপডেট টাইম : ০৮:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০