ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

এবার প্রসেনজিৎ-এর নায়িকা শ্রাবন্তী

বিনোদন ডেস্ক :টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জির মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

দীর্ঘ দিন পর এই নায়কের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী। তবে এবার মেয়ের চরিত্রে নয়, প্রসেনজিৎ-এর নায়িকার চরিত্রে দেখা যাবে তাকে। ‘কাবেরী অন্তর্ধান’ নামে সিনেমাটি নির্মাণ করছেন কৌশিক গাঙ্গুলি।

সিনেমার গল্পের প্রেক্ষাপট ১৯৭৫ সাল। এ সময়ে বাংলার উত্তাল রাজনৈতিক পরিস্থিতি অর্থাৎ নকশাল আন্দোলনের গল্প উঠে আসবে পর্দায়। গুঞ্জন উঠেছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথাও গল্পে থাকবে। তবে কৌশিক গাঙ্গুলি ভিন্ন মত দিয়েছেন। তার বক্তব‌্য ‘সিনেমার সঙ্গে সিদ্ধার্থবাবুর কোনো সম্পর্ক নেই। বরং জরুরি অবস্থার প্রেক্ষাপটে একটা সুন্দর প্রেমের গল্প বলবে এই সিনেমা।’

প্রসেনজিৎ সিনেমায় তার চরিত্র প্রসঙ্গে বলেন, ‘সিনেমা দেখলে বিষয়টি পরিষ্কার হবে। এটুকু বলতে পারি, এরকম চরিত্রে আগে কখনো অভিনয় করিনি।’

এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক সেন, ইন্দ্রাশিস রায়, অম্বরীশ ভট্টাচার্য, চূর্ণী গাঙ্গুলি প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

এবার প্রসেনজিৎ-এর নায়িকা শ্রাবন্তী

আপডেট টাইম : ০৭:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০