ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আইটি ইনকিউবেটর ৩.০’-এর জন্য ৭ ডিজিটাল উদ্যোগ নির্বাচিত

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের সম্ভাবনাময় ডিজিটাল উদ্যোক্তাদের এগিয়ে নিতে মোবাইল অপারেটর বাংলালিংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটির যৌথ উদ্যোগ ‘আইটি ইনকিউবেটর ৩.০’-এর জন্য ৭ ডিজিটাল উদ্যোগ নির্বাচন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেনেসা হোটেলে আয়োজিত আইটি ইনকিউবেটর-এর তৃতীয় আসরের গালা নাইট অনুষ্ঠানে ৭ উদ্যোগের নাম ঘোষণা করা হয়।

নির্বাচিত ৭টি ডিজিটাল স্টার্টআপ হলো সেভ আপ লিমিটেড, কারুকথা সফটওয়্যার, ঘটান, এএনটিটি রোবোটিক্স, মেসবুক, অফশোর ও বুকশিওনারি ডটকম। নির্বাচিত এই ডিজিটাল উদ্যোগগুলো কারওয়ান বাজারে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কের আইটি ইনকিউবেটরে অবকাঠামো, উপকরণ ও প্রশিক্ষণ সুবিধা পাবে।

অনুষ্ঠানে আরো দুটি স্টার্টআপের নাম ঘোষণা করা হয়, যারা আইটি ইনকিউবেটর-এর দ্বিতীয় আসরে যোগ দিয়ে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোরওয়াইএফএন (ফোর ইয়ার্স ফ্রম নাউ) নামক ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এই স্টার্টআপ দুটি হলো টিচ ইট ও ইজি সেন্স। উক্ত ইভেন্টে আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগকারীদের সামনে নিজেদের উদ্যোগ ও পরিকল্পনা উপস্থাপনার সুযোগ পাবে তারা।

আইটি ইনকিউবেটরের গালা নাইট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল ইসলাম, বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।

গত ২০১৯ সালের নভেম্বরে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর বহু সংখ্যক ডিজিটাল স্টার্টআপ অনলাইন সাবমিশনের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। স্টার্টআপগুলোর ডিজিটাল পরিকল্পনার অভিনবত্ব, পরিসর পরিবর্তনযোগ্যতা ও কার্যকারিতার উপর ভিত্তি করে মোট ৭টি স্টার্টআপকে নির্বাচন করা হয়।

আইটি ইনকিউবেটর বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের ফ্ল্যাগশিপ কর্পোরেট রেসপন্সিবিলিটি প্রোগ্রাম ‘মেক ইওর মার্ক’-এর অন্তর্ভুক্ত। বিশ্বের যেসব স্থান ভিওনের কার্যক্রমের আওতাধীন সেসব স্থানের আইটি খাতের উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে।

বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা পেলে এই সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারবে। অনেক আগ্রহী উদ্যোক্তাকে তাদের নিজ নিজ উদ্যোগকে সামনে এগিয়ে নিতে সহায়তা করার মাধ্যমে আইটি ইনকিউবেটর ইতোমধ্যেই একটি দৃষ্টান্তমূলক ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দৃঢ় প্রতিজ্ঞা, কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী প্রয়াসের মাধ্যমে যে প্রতিভাবান তরুণ উদ্যোক্তারা এই পর্যায়ে পৌঁছেছে তাদের মাঝে এসে আমি অত্যন্ত আনন্দিত। আমরা যদি এই সম্ভাবনাময় উদ্যোক্তাদের সন্ধান করে এনে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারি তাহলে নতুন উদ্যোগ গ্রহণ করতে তারা আরো বেশি উৎসাহী হবে।’

২০১৬ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের সেক্রেটারি জেনারেল হওলিন ঝাও আইটি ইনকিউবেটর উদ্বোধন করেন। গত দুই বারের আয়োজনে মোট ১৬টি স্টার্টআপকে সহায়তা প্রদান করেছে আইটি ইনকিউবেটর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আইটি ইনকিউবেটর ৩.০’-এর জন্য ৭ ডিজিটাল উদ্যোগ নির্বাচিত

আপডেট টাইম : ০৭:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০