ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

দেশ দুটির মধ্যে জোরালো সম্পর্ক গড়তে পাকিস্তান সফরে এরদোগান

অনলাইন ডেস্ক: দুদিনের পাকিস্তান সফরে বৃহস্পতিবার ইসলামাবাদে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এতে দেশ দুটির মধ্যে কৌশলগত অংশিদারিত্ব ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে।-খবর ডন অনলাইনের

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি এরদোগান পাকিস্তান সফরে থাকছেন। এ সফরে দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী সংহতি ও ঘনিষ্ঠতার প্রতি জোর দেয়া হয়েছে।

এছাড়া পাকিস্তান-তুরস্কের কৌশলগত অংশিদারিত্বের প্রতি জোর দেয়া হচ্ছে বলে জানায় পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরে এরদোগানের সঙ্গে তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা রয়েছেন। এতে পাকিস্তান-তুরস্ক উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের (এইচএলএসসিসি) ষষ্ঠ অধিবেশনে ইমরান খানের সঙ্গে তিনি সভাপতিত্ব করবেন।

আগামী শনিবার পাকিস্তান পার্লামেন্টের একটি যৌথ অধিবেশনেও ভাষণ দেয়ার কথা রয়েছে এরদোগানের। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির সঙ্গে তিনি বৈঠক করবেন।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে (সিপিইসি) যোগ দিতে তুরস্ককে আহ্বান জানাবেন ইমরান খান। তুরস্কের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অর্থনৈতিক করিডোরে তাদের যুক্ত করার বিষয়ে আমরা আশাবাদী। আমার আশা, তুরস্ক এই করিডোরে যোগ দেবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জোরালো অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে দুই পক্ষ জোর দিচ্ছে। এছাড়া ইসলামবিদ্বেষ মোকাবেলায় সহযোগিতা বাড়াতে একটি পরিকল্পনাও রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

দেশ দুটির মধ্যে জোরালো সম্পর্ক গড়তে পাকিস্তান সফরে এরদোগান

আপডেট টাইম : ০৬:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০