ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

‘বাংলাদেশ’ বাদ দেওয়ার নির্দেশ দিলেন ভারতীয় সেন্সর বোর্ড

বিনোদন প্রতিবেদক: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) ওপর তৈরি একটি বিজ্ঞাপনচিত্র নিয়ে আপত্তি তুলেছে ভারতের ‘সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)। সেখানে ব্যবহৃত হয়েছে ‘বাংলাদেশ’ শব্দ। তাই আপত্তি। বোর্ড বিজ্ঞাপনটি থেকে ‘বাংলাদেশ’ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপনটির নির্দেশক চলচ্চিত্রকার সঙ্ঘমিত্রা চৌধুরী। নতুন নাগরিকত্ব আইনের সমর্থনে তৈরি করা এই টিভিসি চলতি বছরের জানুয়ারি থেকেই টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানোর কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সেন্সর বোর্ডের তরফে পরিচালককে জানিয়ে দেওয়া হয় ওই বিজ্ঞাপনটি থেকে ‘বাংলাদেশ’ শব্দটি হয় বাদ দিতে হবে না হয় ‘পরিবর্তন’ করতে হবে।

সিএএ নিয়ে নিজের হাতে তৈরি চারটি বিজ্ঞাপনের ছাড়পত্র পাওয়ার জন্য গত ২৭ ডিসেম্বর কলকাতার সিবিএফসির আঞ্চলিক কার্যালয়ে আবেদন জানান পরিচালক সঙ্ঘমিত্রা চৌধুরী। এক মাস পর সিবিএফসি নোটিশ দেয় তাদের নির্দিষ্ট গাইডলাইন মেনেই ওই বিজ্ঞাপন থেকে ‘বাংলাদেশ’ অংশটি পরিবর্তন করতে হবে।

এ নিয়ে সিবিএফসির আঞ্চলিক কর্মকর্তা পার্থ ঘোষ জানান, ‘বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যাতে নষ্ট না হয় সে বিষয়টি সিবিএফসি সুনিশ্চিত করতে চায়। সে কারণেই গাইডলাইন অনুযায়ী প্রস্তাব দেওয়া হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

‘বাংলাদেশ’ বাদ দেওয়ার নির্দেশ দিলেন ভারতীয় সেন্সর বোর্ড

আপডেট টাইম : ০৬:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০