ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নেপাল চলচ্চিত্র উৎসবে অতিথি জীবন শাহাদাৎ

বিনোদন ডেস্ক : গত বৃহস্পতিবার পর্দা উঠেছে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। নেপালের কাঠমান্ডুতে বসেছে এই উৎসবের তৃতীয় আসর। উৎসবে বাংলাদেশ থেকে অতিথি হিসেবে যোগ দিয়েছেন নির্মাতা জীবন শাহাদাৎ।

নেপাল থেকে এই নির্মাতা রাইজিংবিডিকে বলেন, ‘গত বছর এই উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছিলাম। কিন্তু চকবাজার ট্র্যাজেডির কারণে অংশগ্রহণ করতে পারিনি। এবারের উৎসবে অনেক নবীন-প্রবীণ ফিল্ম মেকাররা উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে কথা বলে ভালো লাগছে। এরা অনেকে আমাদের ফিল্ম মেকারদের চেনেন এবং আমাদের ফিল্ম দেখেন। বিশেষ করে মোস্তফা সরয়ার ফারুকী ভাই আর দেবাশীষ বিশ্বাস দাদার প্রশংসা করেছেন তারা।’

২০২০ সালে নেপালের স্লোগান হচ্ছে—‘ভিজিট নেপাল’। বাংলাদেশে ‘মুজিব বর্ষ’। এ উপলক্ষে নেপাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান সমন্বয়ক কে.পি. পাঠকের হাতে মুজিব বর্ষ স্মারক তুলে দেন জীবন শাহাদাৎ। এ সময় কে. পি. পাঠক বাংলাদেশ-নেপাল ভ্রমণ, চলচ্চিত্রের আদান-প্রদান নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আগামী উৎসবে বাংলাদেশের অনেক ফিল্ম এই উৎসবে অংশগ্রহণ করবে এমন আশাও তিনি ব্যক্ত করেন।

আয়োজকদের আতিথেয়তা ও ভালোবাসায় মুগ্ধ জীবন শাহাদাৎ। নেপাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানানোয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এই নির্মাতা। এই উৎসবে বিভিন্ন দেশের অর্ধশতাধিক চলচ্চিত্র অংশগ্রহণ করেছে। ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ডকুমেন্টারি সেগমেন্ট, অ্যানিমেশন সেগমেন্ট, ন্যাশনাল কম্পিটিশন বিভাগে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে আগামী ১৭ ফেব্রুয়ারি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নেপাল চলচ্চিত্র উৎসবে অতিথি জীবন শাহাদাৎ

আপডেট টাইম : ০৭:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০