ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন

বিশেষ প্রতিবেদক: ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভায় দেশের বাকি চারটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রার্থীদেরও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা ১০ আসন ছাড়া বাকি চার আসনের মধ্যে বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, যশোর-৬ আসনে শাহিন চাকলাদার এবং বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১০, বগুড়া-১ আসনের জন্য ১৯, যশোর-৬ আসনের জন্য ১৩, বাগেরহাট-৪ আসনে ১১ এবং গাইবান্ধায় ২৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়, যা শেষ হয় ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন

আপডেট টাইম : ১২:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০