ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

বার্সার জয়ে ফেরার রাতে রিয়ালের শোচনীয় পরাজয়

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: স্প্যানিশ লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে আগেই। তবু নিয়মরক্ষার খাতিরে, নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখতে মৌসুমের বাকি ম্যাচগুলোও খেলতে হচ্ছে সব দলের। যেখানে বড় ধাক্কাই খেয়েছে রিয়াল মাদ্রিদ, তবে জয়ে ফিরেছে চ্যাম্পিয়ন বার্সেলোনা।

সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ দুই ম্যাচেই হেরেছিল বার্সেলোনা। লিগে সেল্টা ভিগোর কাছে ০-২ গোলে হারের পর, চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে তারা পরাজিত হয় ০-৪ ব্যবধানে।
এ হারের বৃত্ত থেকে বেরিয়ে রোববার রাতে গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে আর্নেস্ত ভালভার্দের। মূল্যহীন এ ম্যাচেও নিয়মিত একাদশের প্রায় সবাইকে রেখেই একাদশ সাজান বার্সা কোচ।

তবে খুব একটা জ্বলে উঠতে পারেননি মেসি, কৌতিনহো, রাকিটিচ, বুসকেটসরা। দলের জয়ে ১ গোল করেন মিডফিল্ডার আর্তুরো ভিদাল। অন্য গোল এসেছে গেতাফের মিডফিল্ডার মাউরো আরামবারি।

দিনের অন্য ম্যাচে রিয়েল সোসিয়াদের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। লিগের প্রথম লেগের ম্যাচে একই প্রতিপক্ষের কাছে ০-২ গোলে হেরেছিল তারা। ফিরতি লেগে তাদের পরাজয়ের ব্যবধান ১-৩ গোলের।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ম্যাচের ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন রিয়ালের তরুণ তারকা ব্রাহিম ডিয়াজ। এরপর আর গোল করতে পারেনি তারা। উল্টো সোসিয়েদাদের পক্ষে গোল তিনটি করেন মিকেল মরিনো, জোসেফ জালদুয়া এবং আনদের বাররেনেচেয়া।

এ রাউন্ডের পর ৩৭ ম্যাচ শেষে ২৬ জয় ও ৮ ড্রয়ে ৮৬ পয়েন্ট হলো চ্যাম্পিয়ন বার্সেলোনা। সমান ম্যাচে ২১ জয় ও ৫ ড্রতে তিন নম্বরে থাকা রিয়ালের সংগ্রহ ৬৮ পয়েন্ট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

বার্সার জয়ে ফেরার রাতে রিয়ালের শোচনীয় পরাজয়

আপডেট টাইম : ০১:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯