ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

গণআন্দোলন শুরু করতে আর বিলম্ব করা যাবে না: রিজভী

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণআন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, ‘গণআন্দোলন শুরু করতে আর বিলম্ব করা যাবে না। এই মুহূর্তে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত মিছিল শেষে রিজভী এসব কথা বলেন। এরআগে শতাধিক নেতাকর্মীর একটি মিছিল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা জানি কোনও অন্যায়ের জন্য নয়, কোনও অপরাধের জন্য নয়— অপরাধ একটাই খালেদা জিয়ার এত জনপ্রিয়তা কেন? এত অপপ্রচার চালানোর পরও দেশনেত্রীর জন্য মানুষ কাঁদে কেন? অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমাদের দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।’

রিজভী বলেন, ‘বর্তমান সরকার অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার। এই সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়া সম্ভব নয়। খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। মানুষের ব্যক্তি স্বাধীনতা ফিরে আসবে।’

তিনি অভিযোগ করেন, সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। অসংখ্য বেকার তরুণরা হতাশার মধ্যে নিমজ্জিত। চারদিকে শুধু নৈরাজ্যের বিভীষিকা। দেশের জনগণ এক ভয়ঙ্কর অশান্তির মধ্যে দিনযাপন করছে। ক্ষমতাসীন গোষ্ঠী ভয় দেখিয়ে দেশ শাসন করছে। কিন্তু এই ভয়কে উপেক্ষা করেই দেশের জনগণ এই সরকারের পতনের জন্য এখন ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।’

মিছিলে উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সম্পাদক মোস্তাফিজুর রহমান মনিরসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

গণআন্দোলন শুরু করতে আর বিলম্ব করা যাবে না: রিজভী

আপডেট টাইম : ০৪:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০