ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

দুবাই যাচ্ছেন রেলমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : ১৪তম মধ্যপ্রাচ্য রেলওয়ে সম্মেলন ও মেলায় অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঞ্চলিক সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত রেলের এই সম্মেলন ও মেলা হবে দুদিন ধরে।

আজ সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক মিডল ইস্ট রেলের আমন্ত্রণে সম্মেলন ও মেলায় অংশগ্রহণের জন্য আজ সন্ধায় দুবাইয়ের উদ্দেশ্যে মন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে। তিনি বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

২৫ এবং ২৬ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিশ্বের ২৭০টি খ্যাতনামা প্রতিষ্ঠান অংশ নেবে। সেসব প্রতিষ্ঠান তাদের সর্বশেষ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিবহন ব্যবস্থার নানা সমস‌্যার সমাধান, টেকসই উদ্যোগ, রেল ব্যবস্থার সমন্বয়ের নানা পদ্ধতি দেখাতে প্রদর্শনী করবে।

দুবাই থেকে রেলপথ মন্ত্রী ইন্দোনেশিয়ান সরকারের আমন্ত্রণে ২৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া যাবেন। ইন্দোনেশিয়াতে মন্ত্রী পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধির জন্য আলোচনা করবেন এবং দেশটির রেলওয়ের কারখানা এবং অবকাঠামো সুবিধা পরিদর্শন করবেন।

আগামী ২ মার্চ রেলপথ মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দুবাই যাচ্ছেন রেলমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০