ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

টানা তিন বছর পেরিয়ে অবশেষে দুই প্রেক্ষাগৃহে তিশা-পরমব্রত!

বিনোদন ডেস্ক: হলুদবনি। ২০১৭ সালে শুরু হয় এর শুটিং। টানা তিন বছর পেরিয়ে যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রটি অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে।
বাংলাদেশ-ভারতের তারকাবহুল এই সিনেমা আগামী ৬ মার্চ ঢাকার মাত্র দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছে ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম।

এর পরিচালকরা হলেন যৌথভাবে বাংলাদেশের তাহের শিপন আর ভারতের মুকুল রায় চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত।

ছবিতে দেখা যাবে, এর প্রধান তিন চরিত্র জটিল একটি সম্পর্কে ডুবে আছেন। তাদের নিয়েই ঘটবে নানা ঘটনা।

‘হলুদবনি’ প্রযোজনা করেছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আগামী ৬ মার্চ রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানায় ইমপ্রেস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

টানা তিন বছর পেরিয়ে অবশেষে দুই প্রেক্ষাগৃহে তিশা-পরমব্রত!

আপডেট টাইম : ০৯:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০