ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আগামী ১৩ মার্চ মুক্তি পাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’

বিনোদন প্রতিবেদক: আগামী ১৩ মার্চ মুক্তি পেতে চলেছে নির্মাতা মাসুদ হাসান পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি। এর আগে বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও নানা কারণে প্রতিবারই পেছানো হয় মুক্তির তারিখ। এবার সবকিছু গুছিয়ে তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানান ছবিটির নির্মাতা।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর মুক্তিকে সামনে রেখে বর্তমানে চলছে প্রচারণার কাজ। তারই অংশ হিসেবে গত শনিবার সন্ধ্যায় সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। যা দর্শকমহলে আলাদা আগ্রহ তৈরি করেছে। ট্রেলার দেখে প্রশংসা করেছেন দর্শকরা। এবার সকলে গোটা ছবি দেখার অপেক্ষায়।

এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার অভিনেত্রী শার্লিন ফারজানার। তার বিপরীতে রয়েছেন উঠতি অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। সিনেমাটিতে মোট পাঁচটি গান রয়েছে। যার মধ্যে একটি গান গেয়েছেন ‘অর্থহীন’ ব্যান্ডের বেজ বাবা নামে পরিচিত সাইদুস খালেদ সুমন।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, সংগীত পরিচালনা এবং পোস্টার ডিজাইনের কাজও করছেন মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবর এবং পরিবেশনায় রয়েছে এরিয়াল ক্রিয়েটিভ স্পেস লিমিটেড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আগামী ১৩ মার্চ মুক্তি পাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’

আপডেট টাইম : ০৪:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০