ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির সর্বশেষ বিষয় নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে পর্যালোচনা করেছে দলটির স্থায়ী কমিটি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক বসে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কর্তৃপক্ষ দুপুরেই খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থাসহ স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) হাইকোর্টে খালেদা জিয়ার জামিন শুনানিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই প্রতিবেদন বুধবার বিকাল ৫টার মধ্যে দেয়ার নির্দেশ ছিল।

গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিনের জন্য আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

স্থায়ী কমিটির বৈঠকের পর দলের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হয়নি।

লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বৈঠকে ছিলেন- খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এছাড়া খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমুখ আইনজীবী ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আপডেট টাইম : ১১:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০