ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

অভিনেত্রী থেকে নাট্যকার মেহজাবিন

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো নাটক রচনা করলেন এই অভিনেত্রী। ‘থার্ড আই’ নামে এ নাটক পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।

মেহজাবিন চৌধুরী বলেন, ‘এটাই আমার লেখা প্রথম নাটক। নিজের সচেতনতার ভাবনাটাকে গুরুত্ব দিয়ে এটা লিখেছি। আমাদের পারিপার্শ্বিক অবস্থা, চলাফেরা থেকে অনেক গল্প খুঁজে পাই। সামনে যদি সেরকম সুযোগ হয় তাহলে হয়তো মাঝেমাঝেই লিখার চেষ্টা করব।’

গত ২৬-২৭ ফেব্রুয়ারি নগরীর উত্তরা ও বনানীতে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটক রচনার পাশাপাশি এর মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এতে তাকে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে দেখা যাবে।

নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, ‘‘নারীরা যেন এখনো কোথাও নিরাপদ না। হোক সেটা রাস্তা কিংবা শপিংমলে। শপিংমলে নারীদের পোশাক পরিবর্তন করাটাও এখনো ঝুঁকিপূর্ণ। এমন বিষয় নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘থার্ড আই’।’’

‘গত বছরও নারী দিবসে নাটক নির্মাণ করেছিলাম, সেটি বেশ প্রশংসিত হয়েছিল। এবার যখন একই প্রজেক্ট পেলাম তখন মেহজাবিনের সঙ্গে আলাপকালে সে তার পছন্দের একটি গল্প শেয়ার করে। গল্প শুনে মনে হলো, এরকম সচেতনতাটা আমাদের মধ্যে সবসময় থাকা দরকার। সেই জায়গা থেকে তার গল্প নিয়েই কাজটা করি এবং খুব সুন্দর একটি কাজ হয়েছে। মেহজাবিন কাজটির বিষয়ে ভীষণ সহযোগিতা করেছে।’ বলেন শ্রাবনী।

মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন—মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ। আগামী ৮ মার্চ বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচার হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

অভিনেত্রী থেকে নাট্যকার মেহজাবিন

আপডেট টাইম : ১১:৪৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০