ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

২০১৭-২০১৮ অর্থবছরে স্থলবন্দর কর্তৃপক্ষের আয় হয় ১৪৮.৩৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ২০১৭-২০১৮ অর্থবছরে মোট আমদানির পরিমাণ ছিল ২ কোটি ১ লাখ ৬৯ হাজার ৬৬৪ মেট্রিক টন। আর রফতানির পরিমাণ ছিল ৯ লাখ ৩৫ হাজার ৪৪২ মেট্রিক টন। ২০১৭-২০১৮ অর্থবছরে স্থলবন্দর কর্তৃপক্ষের আয় হয় ১৪৮.৩৩ কোটি টাকা এবং ব্যয় হয় ৯৫.৫৩ কোটি টাকা।

মঙ্গলবার (১৪ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা অংশ নেন।

বৈঠকে আরও উল্লেখ করা হয়, বেনাপোল স্থলবন্দরে যাত্রী চলাচলের সুবির্ধাথে একটি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও একটি আন্তর্জাতিক বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। ওই টার্মিনালে ভারতগামী যাত্রীদের অবস্থান সুবিধা ও নিরাপত্তা সুবিধা এবং নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ সুবিধাসহ অবকাঠামো উন্নয়ন করা হয়েছে।

বৈঠকে জানানো হয়, জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯-২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের ৪১টি বাণিজ্যিক নৌযান এবং ১২টি সহায়ক নৌযানসহ মোট ৫৩টি নৌযান নির্মাণ করে সার্ভিসে নিয়োজিত করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

২০১৭-২০১৮ অর্থবছরে স্থলবন্দর কর্তৃপক্ষের আয় হয় ১৪৮.৩৩ কোটি টাকা

আপডেট টাইম : ০৫:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯