ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

কৃষকের খাজনা কমানোর সুপারিশ

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: কৃষকদের জন্য খাজনা রশিদ সম্পর্কিত যে প্রজ্ঞাপন রয়েছে তা সংশোধনের সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংশোধনীতে কৃষকদের জন্য খাজনা আরও কমিয়ে আনতে সুপারিশ করেছে কমিটি।

মঙ্গলবার সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সদস্য মো. হাবিবর রহমান, মো. আনোয়ারুল আজীম (আনার), উম্মে ফাতেমা নাজমা বেগম ও মো. আমিনুল ইসলাম অংশ নেন।
বৈঠকে ভূমি মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর কার্যাবলি এবং এসডিজি বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের অফিসগুলো মনিটরিং করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে উপজেলাভিত্তিক খাস জমির খতিয়ান, রাস্তার পরিমাণ, বেদখল নদীর জমির পরিমাণ নির্ধারণ করে তালিকা তৈরির সুপারিশ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

কৃষকের খাজনা কমানোর সুপারিশ

আপডেট টাইম : ০৫:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯