ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-নরওয়ে বৈঠকে গ্রামীণফোনের চলমান সমস্যা নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ এবং নরওয়ের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গ্রামীণফোনের চলমান সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে নরওয়ের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ‘আমরা কিছু উদ্বেগের কথা জানিয়েছি। বিষয়টি এখন কোর্টে আছে। কিন্তু সবার জন্য ভালো এমন সমাধান হলেই ভালো হবে।’

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা গ্রামীণফোনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন, ইতোমধ্যে কোর্টের নির্দেশে তারা এক হাজার কোটি টাকা জমা দিয়েছে। আগামী তিন মাসের মধ্যে আরও এক হাজার কোটি টাকা জমা দেবে। এরপরে কী হবে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। তারা আমাদের কাছে আদালতের রায়ের পূর্ণ কপি চেয়েছেন। আমরা এজন্য অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে যোগাযোগ করবো।’

তিনি আরও বলেন, ‘টেলিনর কোম্পানিতে নরওয়েজিয়ান কোম্পানির শেয়ার আছে। সবার জন্য মঙ্গল হয় এমন একটি সমাধান করলে নরওয়ে থেকে আরও বেশি বিনিয়োগ আসবে।’

রোহিঙ্গা ইস্যুর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে নরওয়ে। তারা আমাদের জানিয়েছে, নির্বাচিত হলে রোহিঙ্গা সমস্যা সমাধানে তারা আমাদের সহযোগিতা করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বাংলাদেশ-নরওয়ে বৈঠকে গ্রামীণফোনের চলমান সমস্যা নিয়ে আলোচনা

আপডেট টাইম : ০৯:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০