ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

মশা নিধনে মনিটরিং সেল গঠন আতিকুলের

ঢাকা: মশা নিধনে নিয়োজিত কর্মীদের কাজ পর্যবেক্ষণে অঞ্চলভিত্তিক মনিটরিং সেল গঠন করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে এডিস মশা ও মশক নিধনকর্মীদের কার্যক্রম বিষয়ে উত্তরার বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে ওই সেল গঠনের কথা জানান মেয়র।

আতিকুল ইসলাম বলেন, যারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মশক নিধন কর্মী ও উত্তরার বিভিন্ন সেক্টরে এডিস মশা এবং কিউলেক্স মশার ওষুধ প্রদান করেন, তাদের মনিটরিং করার জন্য সেক্টরের বিভিন্ন নেতৃবৃন্দের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই মনিটরিং সেল প্রতিদিন সিটি করপোরেশনের যে সমস্ত মশক নিধনকর্মী ওষুধ প্রদান করেন, তাদের পর্যবেক্ষণ করবে। এ বিষয়ে সেক্টরের বিভিন্ন প্রতিনিধির সহযোগিতা কামনা করেছি এবং মশার যে উপদ্রব তা প্রতিহত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোমিনুর রহমান মামুনসহ উত্তরার বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

মশা নিধনে মনিটরিং সেল গঠন আতিকুলের

আপডেট টাইম : ০৪:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০