ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

প্রধান বিচারপতি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন শুক্রবার

আদালত প্রতিবেদক: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু করছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এর অংশ হিসেবে শুক্রবার (৬ মার্চ) প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা মাজার জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ে নীতিনির্ধারণী দিকনির্দেশনা প্রদান এবং অনুষ্ঠানসমূহের সার্বিক তত্ত্বাবধানের জন্য প্রধান বিচারপতির সভাপতিত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।

গত ১২ জানুয়ারি ওই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে তার জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে এবং কমিটি জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।

পরবর্তী সভায় সিদ্ধান্ত হয়, কমিটি একটি স্মরণিকা প্রকাশ করবে। আগামী এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা এবং পরবর্তীতে অক্টোবর মাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এর মধ্যে গত ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনের অংশে মুজিববর্ষের ক্ষণ গণনার ঘড়ি স্থাপন করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

প্রধান বিচারপতি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন শুক্রবার

আপডেট টাইম : ১১:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০