ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি মহাসড়কে যানজট সৃষ্টি গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

পানি উন্নয়ন বোর্ড ডিজিটাল যুগে প্রবেশ করল

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: হাইড্রোলজিক্যাল সার্ভে কাজে সর্বাধুনিক ডিজিটাল যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডে।হাইড্রোলজি জরিপ সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করেছে পানি উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার বোর্ডের গ্রিনরোডস্থ পানিবিজ্ঞান দফতরের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। দেশবাসী এসব অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের আগে বোর্ডের প্রকৌশলীগণকে প্রশিক্ষণের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষিত করা হয় এ কর্মশালায়। প্রশিক্ষণ কর্মশালায় দেশের বরেণ্য পানিবিশেষজ্ঞ ও হাইড্রলজি কাজে নিয়োজিত প্রকৌশলীগণ অংশগ্রহণ করেন।
এতে আরও জানানো হয়, দেশব্যাপী এসব যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে নির্ভুল তথ্য পাওয়া যাবে এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এসব তথ্য অত্যন্ত নির্ভুলভাবে কাজে লাগানো যাবে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, এ ধরনের পদক্ষেপে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ গড়ার সফলতার ধারাবাহিকতায় আরও একটি নতুন মাত্রা যোগ করলো।

মো. সাইফুল হোসেনের সভাপতিত্বে আয়েজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাপাউবোর প্রধান প্রকৌশলী পানিবিজ্ঞান মো. এ কে মনজুর হাসান, আইইবির সম্মানী সাধারণ সম্পাদক মন্জুর মোর্শেদ, বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন আখন্দ, আইডব্লিউএমের পরিচালক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন

পানি উন্নয়ন বোর্ড ডিজিটাল যুগে প্রবেশ করল

আপডেট টাইম : ০১:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯