ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’

বিনোদন প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। কালের পরিক্রমায় বঙ্গবন্ধুর মহাকাব্যিক সেই ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব ঐতিহ্যের দলিল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিশেষ এই দিনটি ঘিরে সরকারি-বেসরকারিভাবে থাকে নানা আয়োজন। তারই ধারাবাহিকতায় গত কয়েক বছর ধরে ইয়ং বাংলা আয়োজন করে আসছে ‘জয় বাংলা কনসার্ট’। ঐতিহাসিক সেই ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজনটি করা হয়। আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে দুপুর ১টায় কনসার্টটি শুরু হয়েছে।

এবার আয়োজনজুড়ে থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে কনসার্টে। কনসার্টে দুপুরে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল এফ মাইনর ব্যান্ড, মিনার রহমান, এভোয়েড রাফা, শূন্য, ভাইকিংস, লালন, আরবোভাইরাস। সন্ধ্যার পর মঞ্চ মাতাতে থাকবে ক্রিপটিক ফেইথ, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ড এবং চিরকুট।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণ করে এবং সেই ভাষণের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করার লক্ষ্যে পাঁচ বছর ধরে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’

আপডেট টাইম : ০৭:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০