ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

হজ ফ্লাইট শুরু হবে ২৩ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী ২৩ জুন হজ ফ্লাইট শুরু হবে।ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডেভোকেট শেখ মো. আব্দুল্লাহ এ তথ‌্য জানিয়ে বলেছেন, হজে করোনাভাইরাসের তেমন কোনো প্রভাব পড়বে না। এ কারণে নিবন্ধনকারী হজযাত্রীদের আর্থিক ক্ষতির আশঙ্কা নেই। যেকোনো ধরনের সমস্যা সৌদি কর্তৃপক্ষ সমাধানে ব্যবস্থা নেবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিবন্ধনে বিলম্ব করলে তার হজযাত্রার সমস্যা হতে পারে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘হজযাত্রীদের নির্ধারিত সময়ে নিবন্ধন করতে হবে। কারণ হজে যাওয়ার আগে দেশে একজন হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ, হজের প্রশিক্ষণ গ্রহণ, বিমানের টিকিট সংগ্রহ, ভিসা প্রসেসসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে হয়। আর প্রত্যেকটি কাজে সময় লাগে। তাই নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করা না গেলে হজে যাওয়া সম্ভব হয় না। নির্ধারিত সময় আগামী ১৫ মার্চের মধ্যে নিবন্ধন শেষ করার জন‌্য তিনি হজযাত্রীদের প্রতি আহ্বান জানান।

করোনা ভাইরাসের কারণে যদি কেউ যেতে না পারেন তাহলে কী হবে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘টাকা জমা দিয়ে যদি কেউ করোনাভাইরাসের জন্য যেতে না পারেন তাহলে টাকা ফেরত দেওয়া হবে। এবার যেতে না পারলে আগামীবার তিনি যেতে পারবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

হজ ফ্লাইট শুরু হবে ২৩ জুন

আপডেট টাইম : ০১:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০