ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদির আগমনকে স্বাগত জানাবে জাপা

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী সরকার নির্ধারিত কর্মসূচিকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সফরসঙ্গীদেরও দলটির পক্ষ থেকে স্বাগত জানানো হবে। রবিবার (৮ মার্চ) দলটির প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক জাতির সামনে একজন আদর্শ নেতার প্রয়োজন; যার কর্মময় জীবন জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিকগুলো থেকে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। বঙ্গবন্ধু কোনও দলের একক সম্পদ নয়; তিনি দলমত নির্বিশেষে পুরো বাঙালি জাতির সম্পদ। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে তার মতো নেতৃত্ব কেউ কখনও দিতে পারেনি।

এতে বলা হয়, বাঙালি জাতির জন্য সবচেয়ে বড় অর্জন স্বাধীন দেশের অভ্যুদয়। এ অর্জনে প্রতিবেশী ভারতের জনগণ ও সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, আহার-বাসস্থানের ব্যবস্থা করেছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের দেশ ও জাতির ভারতীয় জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো কর্তব্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সব সফরসঙ্গীদের আমরা স্বাগতম জানাবো। মুজিববর্ষ উপলক্ষ্যে মোদির আগমন ঘটলে আমরা আনন্দিত হবো। তার সফর বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মধুর ও বেগবান করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুদেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

মোদির আগমনকে স্বাগত জানাবে জাপা

আপডেট টাইম : ১০:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০