ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

মা হচ্ছেন সোনম কাপুর!

বিনোদন ডেস্ক : গত বছর সোনমের একটি স্থিরচিত্র অন্তর্জালে ভাইরাল হয়েছিল। এতে দেখা যায়—আনন্দ আহুজা সোনমের জুতার ফিতা বেঁধে দিচ্ছেন। এ দৃশ্য দেখে অনেকে ভেবেছিলেন, মা হতে যাচ্ছেন সোনম। তবে তা গুজনেই সীমাবদ্ধ ছিল।বলিউড অভিনেত্রী সোনম কাপুর দীর্ঘ দিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে সংসার পেতেছেন।

এবার শোনা যাচ্ছে—সত্যি মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। সোনম এতদিন লন্ডনে অবস্থান করছিলেন। কিন্তু লন্ডনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তারই পরিপ্রেক্ষিতে সোনম গতকাল মঙ্গলবার তার ইনস্টাগ্রামে জানান, তিনি ভারতে ফিরে আসছেন। এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে থাকতে চান। এতে তার মা হওয়ার জল্পনা আরো জোরাল হয়েছে।

গত ফেব্রুয়ারি থেকে দেশের বাইরে রয়েছেন সোনম। দোহায় একটি ফ্যাশন শোয়ের পর সোজা চলে গিয়েছিলেন লন্ডনে। ধারণা করা হচ্ছে, ভারতীয় মিডিয়ার নাগালের বাইরে নিভৃতে থাকার জন্য এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পাশাপাশি সোনম যতগুলো পাবলিক অনুষ্ঠানে হাজির হয়েছেন তার সব জায়গায় শরীর ঢাকা, ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। কিন্তু করোনা আতঙ্ক তাকে ভারতে ফিরতে বাধ্য করছে।

সোনম কাপুর বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মেক্ষে কথা বলেন না। এবারো এই নতুন গুঞ্জনের বিষয়ে সোনম কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে বিয়ের পিঁড়িতে বসেন সোনম-আনন্দ।

সোনম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য জয়া ফ্যাক্টর’। এতে মালায়ালাম অভিনেতা দুলকার সালমানের বিপরীতে অভিনয় করেছেন। অনুজা চৌহানের ‘দ্য জয়া ফ্যাক্টর’ বই অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। যদিও মুক্তির পর বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। সোনমের হাতে আপাতত নতুন কোনো কাজ নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

মা হচ্ছেন সোনম কাপুর!

আপডেট টাইম : ১২:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০