ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

করোনার কারণে স্বেচ্ছাবন্দি তাহসান

বিনোদন ডেস্ক :‘প্রিয় প্রযোজক, পরিচালক এবং কনসার্টের আয়োজক—আমি আমার সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে সামাজিক বিচ্ছিন্নকরণ সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপ। আশা করছি, বিষয়টি আপনারাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ’—শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান তার ভেরিফায়েড ফেসবুকে কথাগুলো লিখেছেন।

বিশ্বের ১৬৫টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ হাজার ৯৮৪ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৪১২ জন। গতকাল পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১০ জন। ঠিক এই পরিস্থিতিতে কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, বাসায় স্বেচ্ছাবন্দি রয়েছেন এ তারকা।

জানা যায়, আজ বুধবার তাহসানের একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। আগামী সপ্তাহেও তার নাটকের শুটিং ছিল। কিন্তু পরিচালকদের নিজের অপারগতার কথা জানিয়েছেন। তার ভাষায়—‘এখন কাজের সময় নয়, নিজেদের বাঁচানোর সময়’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

করোনার কারণে স্বেচ্ছাবন্দি তাহসান

আপডেট টাইম : ০৯:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০