ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এরিক-বিদিশার যত আয়োজন এরশাদের জন্মদিনে

নিজস্ব প্রতিবেদক : ২০ মার্চ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন।

জিএম কাদের এর নেতৃত্বাধীন জাতীয় পার্টি দলীয়ভাবে সীমিত অনুষ্ঠানের আয়োজন করবে। তবে বসে নেই সাবেক রাষ্ট্রপতির ছেলে এরিক এরশাদ ও স্ত্রী বিদিশা এরশাদ।

প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের জন্ম বার্ষিকীতে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করছেন তারা। এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর দোয়া চেয়ে পোস্টার লিফলেট ছাপানো হয়েছে। এসব পোস্টার রাজধানীসহ জেলা-উপজেলায় লাগানো হচ্ছে।

হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, বৃহস্পতিবার সকালে ১০ দূতাবাস রোড, বারিধারায় প্রেসিডেন্ট পার্কে কোরআনখানি এবং সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে স্মরণসভা। মিলাদ মাহফিল শেষে এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

২০ মার্চ শুক্রবার বাদ জুমা বেশ কয়েকটি মসজিদে বিশেষ দোয়া এবং রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হবে।

২২ মার্চ রংপুরে এরশাদের কবর জিয়ারত, কোরআনখানি ও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হবে।

হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ও বিদিশা এরশাদের তত্বাবধানে তিন দিনের এই কর্মসূচি বাস্তবায়ন করবে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট।

বিদিশা এরশাদ জানান, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনে রাজধানীসহ সারাদেশে বড় আকারে কর্মসূচি করার ইচ্ছা ছিল, কিন্তু করোনাভাইরাসের কারণে আমরা অনুষ্ঠান তিন দিনে সীমিত করেছি।

হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে ও জেলা উপজেলা উপর্যায়ে সীমিত আকারে শুক্রবার আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এরিক-বিদিশার যত আয়োজন এরশাদের জন্মদিনে

আপডেট টাইম : ১০:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০