ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সৃজিত-প্রসেনজিৎ যাচ্ছেন হোম কোয়ারেন্টাইনে

বিনোদন ডেস্ক : আজ বৃহস্পতিবার সকালে জোহানেসবার্গ থেকে কলকাতায় ফিরেছেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও নির্মাতা সৃজিত মুখার্জি। আগামী ৭-১৪ দিন তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন এই দুই তারকা।

বিশ্বের ১৭৩টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ হাজার ৯৬১ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৭ জন। এখন করোনা আতঙ্ক সব জায়গায় বিরাজ করছে। করোনা সংক্রমণ রোধে কলকাতা বিমানবন্দরেও থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। প্রসেনজিৎ ও সৃজিতকেও পরীক্ষা করানো হয়েছে।

প্রসেনজিৎ জানিয়েছেন—জোহানেসবার্গে করোনার তেমন প্রকোপ নেই। কিন্তু সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা নেবেন তারা। সাবধানতার জন্য আগামী ৭-১৪ দিন স্বেচ্ছায় গৃহবন্দি থাকবেন। চিকিৎসকদের স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

জোহানেসবার্গে এখনো করোনা ছড়ায়নি। তারপরও সাবধানতা অবলম্বন করা জরুরি। তাছাড়া দুবাই বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন তারা। সেখানেও করোনা প্রাদুর্ভাব রয়েছে। এজন্য হোম কোয়ারেন্টাইনে যাওয়া জরুরি বলে মনে করছেন প্রসেনজিৎ।

এদিকে সৃজিত এক টুইটে লিখেছেন, ‘একদিন আগেই দেশে ফিরতে হয়েছে। আমাদের দক্ষিণ আফ্রিকা এবং কলকাতা টিমকে ধন্যবাদ। তাদের পরিশ্রমেই শুট শেষ করতে পেরেছি। এখন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকব। কারণ ভারতের পক্ষে এ এক দুঃসহ সময়। আমরা সবাই মিলে এই রোগের মোকাবিলা করব। কিন্তু কিছু দিনের জন্য আলাদা থেকে।’

সৃজিতের পরবর্তী সিনেমা ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এ সিনেমার শুটিং করতেই আফ্রিকা গিয়েছিলেন তারা। তাদের সঙ্গে সিনেমাটির পুরো ইউনিটও আজ কলকাতায় ফিরেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সৃজিত-প্রসেনজিৎ যাচ্ছেন হোম কোয়ারেন্টাইনে

আপডেট টাইম : ০৪:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০