ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সব কনসার্ট বন্ধ চিরকুটের

বিনোদন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জনসমাগম হয় এমন সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষণা দিয়েছে হল মালিক সমিতি। এদিকে সব ধরনের কনসার্ট বন্ধ রাখার ঘোষণা দিলেন দেশের শ্রোতাপ্রিয় ব্যান্ড দল চিরকুট।

চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার শারমীন সুলতানা সুমি বলেন, ‘আমরা এখন কনসার্ট করছি না। সব কনসার্ট স্থগিত করেছি। বাড়িতে থাকছি। আপনিও বাড়িতে থাকুন।’

করোনার বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে সুমি বলেন, ‘করোনার কোনো উপসর্গ দেখা গেলে শারীরিক দূরত্ব বজায় রাখুন। পরিচ্ছন্ন থাকুন। করোনা মহাদুর্যোগে সবাইকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। প্রার্থনা করি, নিশ্চয় এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পাবে পৃথিবী।’

এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে টিভি নাটকের সব শুটিং বন্ধের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট সংগঠন। সেই সঙ্গে সারা দেশে নাট্য প্রদর্শনীসহ নাট্যদলগুলোর বিভিন্ন আয়োজন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

বিশ্বের ১৭৩টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ হাজার ৯৬১ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৭ জন। আজ বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৭ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সব কনসার্ট বন্ধ চিরকুটের

আপডেট টাইম : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০