ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

মমতার ক্ষমা প্রার্থনা বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো ‘বিজেপি’

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজেন নিউজ: ভারতের লোকসভা ভোটের তাণ্ডবে ভাঙা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহের রোড শো থেকেই বিদ্যাসাগর কলেজে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। শুধু দরজা, জিনিসপত্র ভাঙচুর নয়, অফিসঘরে বসানো বিদ্যাসাগরের মূর্তিও বিজেপি-সমর্থকরা আছাড় মেরে ভেঙে দেন বলে অভিযোগ।
তবে বিজেপির পাল্টা অভিযোগ, শাহের রোড শোয়ে ইট ছুড়ে আক্রমণ চালিয়ে প্রথমে গোলমাল বাধিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলই। এমনকি রোড শো শুরুর আগেই পোস্টার-ফেস্টুন খুলে দিয়ে প্ররোচণা সৃষ্টির চেষ্টা চালিয়েছিল শাসক দল।

এদিকে, উপমহাদেশের প্রখ্যাত মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে পুরো ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, পুলিশ কমিশনার রাজেশ কুমার রাতেই জানিয়েছেন, তদন্ত শুরু হয়ে গেছে।
আনন্দবাজার বলছে, রাতে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে যান। সেইসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রশাসন বলছে, নির্বাচনী প্রচারের ফাঁকে মূর্তি ভাঙার খবর পান মমতা। এ সময় তিনি কলকাতার পুলিশ কমিশনারকে ফোন করে কঠোর নির্দেশ দিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। বিজেপির কিছু লোক এই কাণ্ড ঘটিয়েছে। যেকোনও মূল্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।’

পুলিশ রাতেই জানায়, ১৬ জন হাঙ্গামাকারীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, ঘটনাস্থলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। আগুন জ্বালানো হয়েছে। এটা ওঁর ২০০ বছর। কোনো রাজনৈতিক দলের এ রকম হাঙ্গামা কখনও দেখিনি। বিহার-রাজস্থান থেকে গুণ্ডা এনে এই ঘটনা ঘটানো হয়েছে। নিন্দার ভাষা নেই। আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। বাংলার মানুষ হয়ে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান দিতে পারি না বিজেপির গুণ্ডাদের জন্য।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

মমতার ক্ষমা প্রার্থনা বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো ‘বিজেপি’

আপডেট টাইম : ০২:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯