ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

২০-২৩ মার্চ নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র প্রদর্শন-বহন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: দেশের তিন সংসদীয় আসনে শনিবার (২১ মার্চ) উপনির্বাচন উপলক্ষে ২০-২৩ মার্চ বৈধ অস্ত্র প্রদর্শন-বহন নিষিদ্ধ করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-৪ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, আগামী ২১ মার্চ জাতীয় সংসদের গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ এবং ঢাকা-১০ আসনের নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জননিরাপত্তা বিভাগ বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করতে ‘দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮’ এর দেয়া ক্ষমতাবলে সরকার এ আদেশ জারি করেছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ২০ মার্চ ভোর ৬টা থেকে ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ থাকবে। যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ‘দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

২০-২৩ মার্চ নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র প্রদর্শন-বহন নিষিদ্ধ

আপডেট টাইম : ১২:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০