ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মাঠে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে ছাত্রলীগ।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে ছাত্রলীগের উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা এই কার্যক্রমে অংশ নেন।

আল নাহিয়ান খান জয় বলেন, আমাদের জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। এ কারণে আমরা জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা অনেকেই স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওযা যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ এসব কিনতে পারছেন না। ছাত্রলীগ তাদের হাতে স্যানিটাইজার পণ্য পৌঁছাতে কাজ শুরু করেছে।

লেখক ভট্টাচার্য বলেন, বিশ্বে করোনাভাইরাসের বিস্তার এবং এর প্রভাবে বাংলাদেশও এখন স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় বাজারে হ্যান্ড স্যানিটাইজারের স্বল্পতা এবং মূল্যবৃদ্ধি পাওয়ায় ছাত্রলীগ শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।

তিনি বলেন, ছাত্রলীগের নেওয়া এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে সংগঠনের সব নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষের মাঝে ৩ হাজার মাস্ক, ছাত্রলীগের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি ৩ হাজার হ্যান্ড স্যানিটাইজার এবং সচেতনতামূলক ৫ হাজার হ্যান্ড লিফলেট বিলি করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মাঠে ছাত্রলীগ

আপডেট টাইম : ০৬:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০