ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সাহসী জাতি,দুর্যোগ মোকাবেলার শক্তি আমাদের আছে: সালাউদ্দিন লাভলু

বিনোদন ডেস্ক:‘করোনাভাইরাসের ভয়াল থাবা মানুষকে দিশেহারা করেছে, তেমনি সচেতনও করেছে। মানুষ হাজার বছর ধরে পৃথিবীর নানা দুর্যোগ মোকাবেলা করে বেঁচে আছে এবং থাকব’—দেশে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রকোপ প্রসঙ্গে কথাগুলো বলেন অভিনেতা-নির্মাতা সালাউদ্দিন লাভলু।

বিশ্বের ১৯৭টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সারা বিশ্বে ১৯ হাজার ৭৬৮ জন মারা গেছেন।গতকাল বুধবার পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন। মারা গেছেন ৫ জন। আইসোলেশনে রয়েছেন ৪৭ জন। এমন উদ্ভূত পরিস্থিতিতে শঙ্কিত দেশবাসী। এ শঙ্কা বিরাজ করছে শোবিজ অঙ্গনেও।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু সবাইকে চিকিৎসকের নিয়ম মানার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, নিয়ম-নীতি মেনে জীবন-যাপন করুন। আপাতত কিছু দিনের জন্য সামাজিক মেলামেশা বন্ধ রাখুন। আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পর্যাপ্ত পানি পান করুন। সেই সঙ্গে চা এবং প্রোটিন জাতীয় খাদ্য খান।’

এই দুঃসময়ে হতাশ নন সালাউদ্দিন লাভলু। আশা ব্যক্ত করে এ নির্মাতা বলেন, ‘আমরা সাহসী জাতি। সারা জীবন বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করেছি। দুর্যোগ মোকাবেলার শক্তি আমাদের আছে। আমরা যদি নিয়ম মেনে চলতে পারি, তাহলে ভয়াবহ করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে পারব এবং জয়ী হবো।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সাহসী জাতি,দুর্যোগ মোকাবেলার শক্তি আমাদের আছে: সালাউদ্দিন লাভলু

আপডেট টাইম : ০৭:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০