ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

করোনা নয়,দুজনের জ্বর হয়েছে : মারুফ

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী রাইসা করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করেন বরেণ্য নির্মাতা কাজী হয়াৎ। পুত্র ও পুত্রবধূর জন্য দোয়াও চেয়েছেন তিনি। কিন্তু কাজী মারুফ দাবি করছেন, করোনা নয় বরং তার জ্বর হয়েছে।

মারুফ বলেন, ‘আমি ভালো আছি। আর আমার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। আবহাওয়া পরিবর্তনের কারণে আমার স্ত্রী রাইসার জ্বর হয়েছে। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে স্ত্রীর জ্বরের কারণে এমনটা ছড়িয়েছে। নিজের জ্বর শুরু হওয়ায় রাইসা ভীত হয়ে পড়ে। আমার শাশুড়িকে খবরটি জানায়। হয়তো আমার শাশুড়ির কাছ থেকে বাবা (কাজী হায়াৎ) খবরটা জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, আমাদের তেমন কিছুই হয়নি।’

এর আগে কাজী হায়াৎ বলেন, ‘একটা দুঃসংবাদ পেলাম আমার ছেলে মারুফের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। মারুফের শরীরেরও করোনার লক্ষণ দেখা দিয়েছে। আমার ছেলে ও তার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। তারা যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারে।’

মারুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কাজী মারুফ ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০২ সালে। প্রথম সিনেমায় অভিনয় করেই তার হাতে উঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

করোনা নয়,দুজনের জ্বর হয়েছে : মারুফ

আপডেট টাইম : ০২:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০