ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

স্থগিত হতে যাচ্ছে প্রাথমিকের সাময়িক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত হতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক না হলে এ পরীক্ষা পেছানো হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে।

ডিপিইয়ের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হতে পারে। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাচ্ছে না সেখানে পরীক্ষা নেয়ার কথা চিন্তা করা যায় না। পরিস্থিতি স্বাভাবিক না হলে সাময়িক পরীক্ষা পেছানো হতে পারে, এতে শিক্ষার্থীদের তেমন ক্ষতি হবে না বলেও জানান তিনি।

মহাপরিচালক বলেন, বিদ্যালয় বন্ধ থাকায় আমরা টিভি ও অনলাইন পোর্টালে শ্রেণি কার্যক্রম সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছি। এখন শিক্ষকদের একসঙ্গে করার সুযোগ না থাকায় বিষয়ভিত্তিক গ্রুপ করে দিয়ে তাদের নির্দেশনা দিয়েছি। টিভি বা অনলাইন পোর্টালে ক্লাস দেখে শিক্ষার্থীদের বাড়ির কাজ করতে হবে। স্কুল খোলার পর তা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিতে হবে। বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

এদিকে দেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ-মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। ভাইরাসের সংক্রমণ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়তে পারে বলে জানা গেছে। আগামী ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পেছানো হচ্ছে।

দীর্ঘ বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও ক্লাস লেকচার ভিডিও রেকডিং করে সংসদ টিভিতে প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া শ্রেণি কার্যক্রমের এসব ভিডিও সারাবছর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখতে আলাদা অনলাইন পোর্টাল তৈরির উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে ২৯ মার্চ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস সংসদ টিভিতে সম্প্রচার শুরু হয়েছে।

বিদ্যালয় বন্ধ থাকার সময় ভিডিও কনফারেন্স সিস্টেম যেমন, গুগল ক্লাসরুম, জুম, হ্যাংআউট, স্কাইপের মতো প্রযুক্তি ব্যবহার করে লাইভ ক্লাসরুমের মাধ্যমে পাঠদান পরিচালনা করতে প্রাথমিকের শিক্ষা কর্মকর্তাদের সম্প্রতি পাঠানো এক চিঠিতে নির্দেশনা দিয়েছে ডিপিই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

স্থগিত হতে যাচ্ছে প্রাথমিকের সাময়িক পরীক্ষা

আপডেট টাইম : ০৭:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০