ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

মান্নার ছবির জন্য বেগম জান আটকে গেছে

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক মান্না অভিনীত সিনেমা ‘অপমানের বদলা’। ছবিটির শুটিং শেষ হওয়ার আগেই নায়ক মান্নার মৃত্যু হয়। যার কারণে থেমে যায় ছবিটির কাজ। সেই ছবি আজও মুক্তি দিতে পারেননি এর
প্রযোজক ও পরিচালক মোহাম্মদ আসলাম।

শুটিং ফ্লোর ভাড়াসহ নানা বাবাদ এই ছবির প্রায় আট লাখ টাকা বকেয়া পড়ে আছে এফডিসির কাছে। সেই টাকা এখনো শোধ করেননি প্রযোজক মোহাম্মদ আসলাম। পুরনো ছবির টাকা আটকে থাকায় বিপদে পড়েছেন তিনি। এর জেরে আটকে গেছে তার নতুন সিনেমা ‘বেগম জান’।
জানা গেল, শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে ‘বেগম জান’। কিন্তু ‘অপমানের বদলা’ ছবির বকেয়া এফডিসিতে পরিশোধ না করলে সেন্সরে জমা দেওয়ার অনুমতি দেবে না এফডিসি কর্তৃপক্ষ।

এ বিষয়ে মোহাম্মদ আসলাম বলেন, ‘আমার নতুন ছবি ‘বেগম জান’র কাজ শেষ করেছি। আগামী ২০ মে ছবিটি সেন্সরবোর্ডে ছবিটি দেওয়ার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছিলাম। সেন্সরবোর্ডে জমা দেওয়ার জন্য এফডিসি কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে হয়। অনুমতি নিতে গেলে ‘অপমানের বদলা’ ছবির বকেয়া প্রায় আট লাখ পরিশোধ করতে বলা হয়। তবে তাৎক্ষণিক কিছু না বলতে পারলেও এ ব্যাপারে সকলের সহযোগিতা নিয়ে এগানোর চেষ্টা করবো।’

নায়ক মান্না অভিনীত অপমানের বদলা নিয়ে তিনি বলেন, ‘মান্না ভাই মারা যাওয়ার আগ পর্যন্ত ছবিটির কাজ নব্বই ভাগের মতো কাজ হয়েছে। আমি সেই ছবিতে এক কোটি টাকার বেশি খরচ করেছি। এফডিসিতে আমার এই ছবির নেগেটিভ জমা দেওয়া আছে। বিষয়গুলো লিখিতভাবে এফডিসি কর্তৃপক্ষকে জানাব। আশা করি তারা বিষয়টা বিবেচনা করবেন।’

তিনি আরও বলেন, এফডিসি কর্তৃপক্ষ সব জেনেশুনেও যদি ‘বেগম জান’কে সেন্সরে পাঠাতে বাঁধা দেয় তাহলে আবারও নতুন করে নায়ক মান্না অভিনীত সিনেমা ‘অপমানের বদলা’ বাকি শুটিং শেষ করবেন তিনি। এফডিসিতে সে ছবির নেগেটিভ জমা দেওয়া আছে। সেগুলো নিয়ে বাকি কাজ শেষ করবেন। তবে সেজন্য তিনি এই নেগেটিভ থেকে ছবির প্রিন্ট ডিজিটালে নিয়ে আসার জন্য সব ধরনের সহযোগিতা করতে এফডিসিকে আহ্বান জানান।

‘অপমানের বদলা’ ছবিতে নায়ক মান্নার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা মৌসুমী। অন্যদিকে নতুন ছবি ‘বেগম জান’ অভিনয় করেন ইমন, শিরিন শিলা, সাইফ খান, অরিন আরও অনেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

মান্নার ছবির জন্য বেগম জান আটকে গেছে

আপডেট টাইম : ০৫:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯